আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শার্শা সীমান্তে ৬০০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১

  • MIT ERP
  • Update Time : 05:27:50 pm, Sunday, 20 September 2026
  • 13

শার্শা সীমান্তে ৬০০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মনিরুজ্জামান (৩৬) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিজিবি জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়। অপর এক অভিযানে একই এলাকা থেকে ৫০ বোতল নেশাজাতীয় ভারতীয় উইনিক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন শার্শা থানার রুদ্রপুর গ্রামের কোরবান আলীর ছেলে মনিরুজ্জামান। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালানি পণ্য ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মনিরুজ্জামানকে আটক করেন। বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেশবপুর প্রেসক্লাব দখল ও তিন সাংবাদিককে মারধরের অভিযোগ

শার্শা সীমান্তে ৬০০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১

Update Time : 05:27:50 pm, Sunday, 20 September 2026