আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কুষ্টিয়ায় ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 05:49:47 pm, Sunday, 20 September 2026
  • 8

কুষ্টিয়ায় ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও একটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামসংলগ্ন মহানগর ট্যাগের বালুচর এলাকা থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, হাটশ হরিপুর গ্রামের শালদহ গ্রামসংলগ্ন মহানগর ট্যাগের বালুচর এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য সেবন ও কেনাবেচা করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পলিথিনের বাজারের ব্যাগ দেখতে পায় পুলিশ। উপস্থিত দুই সাক্ষীর সামনে ব্যাগটি খুলে এর ভেতর থেকে দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান ও একটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই রিয়াদুল ইসলাম, এসআই শামীম সরদার, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই ওয়াজেদ আলী এবং কনস্টেবল প্রতীক হাসান, শামীম পারভেজ ও আবুল কালাম আজাদসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ায় ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার

Update Time : 05:49:47 pm, Sunday, 20 September 2026