আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

  • MIT ERP
  • Update Time : 05:47:34 pm, Sunday, 20 September 2026
  • 8

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পেশাগত কাজে গিয়ে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তথ্য সংগ্রহের জন্য যান সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. আমিনুর রহমান ৩৯।

তিনি তার ব্যবহৃত হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি শিক্ষা অফিসের সিঁড়িঘরের নিচে রেখে ভেতরে প্রবেশ করেন। কাজ শেষে প্রায় ১০ মিনিট পর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বাইরে এসে তিনি দেখতে পান, নির্দিষ্ট স্থানে মোটরসাইকেলটি নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর HA10AHM9E01284 এবং চেসিস নম্বর PS1HAW087MJK0089।

ভুক্তভোগী সাংবাদিক অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। সাংবাদিক মো. আমিনুর রহমান বলেন, অনেক কষ্ট করে সম্প্রতি মোটরসাইকেলটি কিনেছেন। শিক্ষা অফিসে যাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সেটি চুরি হয়ে যায়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার ও চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি চোর শনাক্তে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেশবপুর প্রেসক্লাব দখল ও তিন সাংবাদিককে মারধরের অভিযোগ

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

Update Time : 05:47:34 pm, Sunday, 20 September 2026