আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 04:57:36 pm, Sunday, 20 September 2026
  • 12

মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানবকল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে মৌলভীবাজারে সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নাজাত ইসলামী মারকাজ।

রোববার দুপুরে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী নাজাত ইসলামী মারকাজের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির আওতায় নাজাত হিফজুল কোরআন মাদরাসা, নাজাত মডেল স্কুল ও নাজাত ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। পাশাপাশি বয়স্কদের জন্য দ্বীনি তালিম ও সেবামূলক কার্যক্রমও রয়েছে।

সভায় জানানো হয়, নাজাত অ্যাম্বুলেন্স সার্ভিস দিন-রাত জরুরি সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা, ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা এবং নূরানী পদ্ধতিতে তাজবিদসহ কোরআন শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। সামাজিক কল্যাণমূলক উদ্যোগের মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, অসহায় বয়স্কদের ঘর নির্মাণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান এবং দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা এবং দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য রিকশা বিতরণও করছে প্রতিষ্ঠানটি। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গুণীজনেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 04:57:36 pm, Sunday, 20 September 2026