আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিন শর্ত দিল ইরান

  • MIT ERP
  • Update Time : 04:55:36 pm, Sunday, 20 September 2026
  • 11

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিন শর্ত দিল ইরান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই এসব শর্তের কথা জানিয়েছেন। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে শর্তগুলো পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আলোচনায় বসার আগে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়তে হবে। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নিতে হবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, এসব শর্ত মেনে নেওয়া হলে আলোচনার পথ আবার খুলতে পারে। তবে যুদ্ধ বন্ধের বিষয়টি সব ফ্রন্টেই কার্যকর হতে হবে বলে তিনি জানান।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। সৌদি জোট আরও জানিয়েছে, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরেও কয়েকটি হামলার চেষ্টা ঠেকানো হয়েছে। এসব হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনাও বাড়ছে। এর প্রভাব আরও বড় আকার নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের নয়টি দেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিন শর্ত দিল ইরান

Update Time : 04:55:36 pm, Sunday, 20 September 2026