আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ভারতের কাছে ১১৪ রানে হেরে এশিয়ান গেমসের ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ বাংলাদেশ নারী দলের

  • MIT ERP
  • Update Time : 04:53:11 pm, Sunday, 20 September 2026
  • 10

ভারতের কাছে ১১৪ রানে হেরে এশিয়ান গেমসের ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ বাংলাদেশ নারী দলের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। ভারতের দেওয়া ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয়েছে টাইগ্রেসরা। রোববার (২০ সেপ্টেম্বর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিং নেয় ভারত।

শুরুতে স্মৃতি মান্ধানাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে ২৮ বলেই ৫০ রান আসে। ১৯ বলে ৩৭ রান করে মান্ধানা ফিরলে শেফালির সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। এরপর ম্যাচটা কার্যত একাই নিজেদের দিকে টেনে নেন শেফালি। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর তাঁর ব্যাটিং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। একের পর এক বাউন্ডারি ও ছক্কায় বাংলাদেশের বোলিংকে চাপে ফেলে শেষ পর্যন্ত ৪৯ বলে শতক পূর্ণ করেন তিনি।

৩ চার ও ৯ ছক্কায় সাজানো তার অপরাজিত ১০০ রানের ইনিংস। শেফালির সঙ্গে হারমানপ্রিতের জুটিটিও ছিল গুরুত্বপূর্ণ। তৃতীয় উইকেটে মাত্র ৩৬ বলে দুজন যোগ করেন ৯৪ রান। ৩৩ বলে ৪০ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৫। ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন জুইরিয়া ফেরদৌস।

৯ রানের মধ্যেই দ্বিতীয় উইকেট হারানোর পর পাওয়ারপ্লেতে আরও একটি উইকেট পড়ে। ৬ ওভার শেষে ৩ উইকেটে ৩৯ রান করে বাংলাদেশ। পরের দিকেও রান তোলার গতি বাড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দিলারা আক্তার ২৩ বলে ২৭ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা করেন ৯ রান, শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ১০। শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে অপরাজিত ১২ রান করলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি বাংলাদেশ।

ভারতের বোলারদের সামনে বাংলাদেশের ইনিংস ১৫.৪ ওভারেই শেষ হয়ে যায়। নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা নেন ৩টি করে উইকেট। শ্রী চরাণি মাত্র ৭ রান দিয়ে পান ২ উইকেট। ক্রান্তি গৌড় ও শ্রেয়াঙ্কা পাটিল নেন একটি করে উইকেট। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ এখন শ্রীলঙ্কা। ফলে স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই শক্তিশালী দল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভারতের কাছে ১১৪ রানে হেরে এশিয়ান গেমসের ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ বাংলাদেশ নারী দলের

Update Time : 04:53:11 pm, Sunday, 20 September 2026