একটা সময় ছিল, ‘গোলমাল’ সিনেমা মানেই কয়েক ঘণ্টার জন্য যাবতীয় চিন্তা ভুলে নিখাদ পাগলামিতে ডুবে যাওয়া। গোপাল আর মাধবের ঝগড়া, লাকির মুখভঙ্গি, একের পর এক ভুল-বোঝাবুঝি আর তার মাঝখানে জমে থাকা অজস্র কাণ্ডকারখানা, সব মিলিয়ে ‘গোলমাল’ শুধু একটা কমেডি ফ্র্যাঞ্চাইজি নয়, বলিউডের হাসির ইতিহাসেরও একটা পরিচিত অধ্যায়।
এবার সেই চেনা দলটাই আবার ফিরছে বড় পর্দায়। অপেক্ষার অবসান। ‘গোলমাল ৫’ মুক্তি পাবে আগামী বছরের ৮ জানুয়ারি; অর্থাৎ নতুন বছরের শুরুটাই দর্শকদের সঙ্গে হবে পুরোনো সেই পাগলামির নতুন অধ্যায়ে। মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতাদের বার্তা, ঘবি ুবধৎ. ঘবি সধফহবংং. ঝধসব এড়ষসধধষ! নাম বদলায়নি, হাসির ধরনও বদলাচ্ছে না, শুধু গোলমালের পরিধিটা আরও বড় হতে চলেছে।
পঞ্চম সিনেমায়ও পরিচালকের আসনে রোহিত শেঠি। গোপাল হিসেবে আবার ফিরছেন অজয় দেবগন। তার সঙ্গে থাকছেন অর্জুন? না, সেই পুরোনো দলই, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু এবং শ্রেয়স তলপড়ে। তবে এবার প্রত্যাবর্তনের তালিকায় রয়েছে আরও একটি পরিচিত নাম। প্রথম সিনেমা ‘গোলমাল : ফান আনলিমিটেড’-এর ২০০৬ সালের স্মৃতি ফিরিয়ে শরমন যোশীও আবার যোগ দিচ্ছেন ‘গোলমাল’ পরিবারের সঙ্গে।
প্রথম সিনেমার পর দীর্ঘ ২১ বছর পেরিয়ে ফের এই ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখার অপেক্ষা তাই আলাদা মাত্রা পেয়েছে। তবে পঞ্চম কিস্তির সবচেয়ে বড় চমকগুলোর একটি অক্ষয় কুমার। ‘গোলমাল ৫’-এর নতুন মুখ হিসেবে অক্ষয়ের নাম আগেই সামনে এসেছিল। ফলে এত দিনের পরিচিত গ্যাংয়ের মধ্যে তার প্রবেশ সিনেমার উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে।
বহু বছর ধরে ‘গোলমাল’ আবার ফিরবে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার ইতি টেনে পঞ্চম সিনেমার কাজ শুরু করে দিয়েছে গোটা দল। সিনেমার গুরুত্বপূর্ণ সংযোজন প্রিয়ামণিও। তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। ২০০৬ সালে ‘গোলমাল : ফান আনলিমিটেড’ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা একে একে পেরিয়েছে ‘গোলমাল রিটার্নস’ (২০০৮), ‘গোলমাল-৩’ (২০১০) ও ‘গোলমাল অ্যাগেইন’ (২০১৭)।
এবার ২০২৭ সালে আসছে পঞ্চম সিনেমা। এই দীর্ঘ যাত্রায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়েছেন একাধিক অভিনেতা।



















