আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল বিসিবি

  • MIT ERP
  • Update Time : 06:44:57 am, Sunday, 20 September 2026
  • 13

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল বিসিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। নাজমুল হোসেনের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

অস্ট্রেলিয়া সফরে না থাকলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করে দলে ঢুকেছেন তিনি। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে ১২ রান। তাতে অস্ট্রেলিয়া সফরে জায়গা হারান তিনি। দলে ফিরেছেন গত মাসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে।

বাংলাদেশের টেস্ট দল : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। এদিকে চোট কাটিয়ে ফিরতে পারেননি পেসার নাহিদ রানা। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি ছিলেন না।

পেসার তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। সেক্ষেত্রে পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের ওপর। উইকেটকিপার জাকের আলীও দলে ফিরেছেন বলা যায়। কারণ ডারউইন টেস্টের দলে থাকলেও অস্ট্রেলিয়া থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়েও খেলেছেন, এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিলেন ৯৪ রান।

স্পিনার হিসেবে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। রিজার্ভ সদস্য হিসেবে দলের সঙ্গে স্পিনার নাঈম হাসান ও পেসার মুশফিক হাসানকে রাখা হয়েছে। এই টেস্টেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সৌম্য সরকার। অস্ট্রেলিয়া সিরিজে দলে ফেরা এই ক্রিকেটার সেই সিরিজে একটি ম্যাচও খেলেননি। সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এ ছাড়া বাকি দুই ওপেনার হলেনÑ তানজিদ হাসান ও সাদমান ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। দুটোই বাংলাদেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশ সেই শোধ নেয় ২০২৩ সালে, আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল বিসিবি

Update Time : 06:44:57 am, Sunday, 20 September 2026