আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে অভিনয়েই মনোযোগী পারিশা

  • MIT ERP
  • Update Time : 05:36:52 am, Sunday, 20 September 2026
  • 13

আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে অভিনয়েই মনোযোগী পারিশা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ছোটবেলায় আইনজীবী হওয়ার স্বপ্ন থাকলেও বড় হয়ে আর সেই ইচ্ছেটা থাকেনি এ প্রজন্মের অভিনেত্রী পারিশা জান্নাতের। পরবর্তীতে অভিনেত্রী হওয়ার প্রবল আগ্রহ থেকে নাটকে অভিনয় শুরু করেন তিনি এবং ধীরে ধীরে হয়ে ওঠেন দর্শকের প্রিয়।

এরই মধ্যে তিনি শেষ করেছেন মাসুদ রানা অনিকের ‘নিমক হারাম’ এবং মাহমুদুল হাসান রানার ‘স্বার্থপর’ নাটকের কাজ। এ ছাড়া আরটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’র নাটকের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে যুক্ত হয়েছেন। যে কারণে আরও বেশি উচ্ছ্বসিত তিনি। আজ পারিশার জন্মদিন।

তবে এ নিয়ে তার বিশেষ কোনো আয়োজন নেই। মায়ের সঙ্গেই জন্মদিনের পুরো সময় কাটাতে ভালোবাসেন তিনি। পারিশা বলেন, ‘এরই মধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি, প্রতিটি নাটকেরই গল্প খুব সুন্দর। আমার চরিত্রও এমন যে তাতে অভিনয় করার সুযোগ পেয়েছি। অভিনয় করে আমি তৃপ্ত। কিন্তু আগামীতে আরও ভালো ভালো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই।

নিজেকে একজন নিখুঁত অভিনেত্রীতে পরিণত করতে চাই। আমাদের বহু সিনিয়র শিল্পী অভিনয়ে আলাদা সিগনেচার সৃষ্টি করেছেন। আমিও ঠিক তেমনটাই করতে চাই। অভিনয়ে অনবদ্য, অনন্য হয়ে উঠতে চাই। আর জন্মদিনে মায়ের সঙ্গেই কাটবে সময়। সবাই আমার জন্য দোয়া করবেন। ’ অভিনয় জীবনের শুরুতেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন পারিশা।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ এবং ‘দুর্নাম’। অভিনেতা রাশেদ সীমান্ত, যাহের আলভী ও শামীম হাসান সরকারের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি।

সহশিল্পীরাও তার অভিনয় নিয়ে আশাবাদী। অভিনয় জীবনের শুরু থেকে সহযোগিতার জন্য পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে অভিনয়েই মনোযোগী পারিশা

Update Time : 05:36:52 am, Sunday, 20 September 2026