আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ইবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে ইউট্যাবের সংবর্ধনা

  • MIT ERP
  • Update Time : 05:14:21 pm, Saturday, 19 September 2026
  • 15

ইবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে ইউট্যাবের সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে সদ্য নিযুক্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারারদের সম্মানে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউট্যাব ইবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান; মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন; ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, এখানেই লেখাপড়া করব, এই আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলাম। এখানে এসে সবার সাথে মিলেমিশে অনেক কিছু শিখার সুযোগ পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এখানে এবং বাইরেও বিভিন্ন দায়িত্বে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য গর্বের।

আমাদের আচার্য যেই নিয়তে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি এজন্য দোয়া চাই। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ইসলামি, সাধারণ ও বিজ্ঞান শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও আস্থার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অগ্রগতিকে এগিয়ে নিতে জাতীয়তাবাদী শক্তির সবাইকে অতীতের কথা ভুলে উদার মানসিকতা ও আন্তরিকতার সাথে সুসংহতভাবে একযোগে কাজ করার আহ্বান জানান। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন বলেন, ২০১০ সালে ইউট্যাবের নাম ও কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়।

২০১২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইউট্যাবের অনুমোদন দেন। পরবর্তীতে দীর্ঘদিন কার্যক্রম থমকে থাকার পর ২০১৮ সালে বিএনপির উদ্যোগে বর্তমান কমিটি অনুমোদিত হয় এবং ইউট্যাব পুনরায় সক্রিয় হয়ে ওঠে। তিনি বলেন, আমাকে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একদমই নতুন একটি বিশ্ববিদ্যালয়।

সেখানে সব কিছুই একদম শুরু থেকে শুরু করতে হচ্ছে৷ বিভাগ চালু, শ্রেণিকক্ষের ব্যবস্থা, জমি অধিগ্রহণ, প্রশাসনিক কার্যক্রম সব ই আমরা শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আচার্য আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন তা যথারীতি পালন করতে পারি, এইজন্য সকলের দোয়া কামনা করি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, সরকার গঠনের পর বিভিন্ন দায়িত্ব বণ্টন ও মূল্যায়নের ক্ষেত্রে অতীতে নানা ব্যতিক্রম দেখা গেলেও, এবার ইউট্যাবের মহাসচিবের উদ্যোগে বিগত দিনে শ্রম ও ত্যাগ স্বীকার করা নেতাদের নাম উচ্চতর পর্যায়ে তুলে ধরে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। তবে আমি মনে করেন, বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই কেবল একচ্ছত্র অধিকার পাওয়ার যোগ্য নন; ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য জায়গায় আরও অনেক যোগ্য ও অভিজ্ঞ সিনিয়র শিক্ষক রয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দশের অধিক শিক্ষক বা এলামনাই বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন যা অত্যন্ত গর্বের৷ ইবি উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের অতীতের প্রশাসনি কার্যক্রমগুলো, খুব একটা সিস্টেমেটিক্যালি করা হয়নি। আমরা আমাদের জায়গা স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চেষ্টা করছি।

আমার মনে হয় যে আমরা যে সময়টা এখানে কাজ করছি, আমরা ব্যর্থ হওয়ার মতো কোনো কাজ করিনি। আশাকরি সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধুনটে যমুনায় পানি বাড়ার সঙ্গে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ফের ভাঙন

ইবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে ইউট্যাবের সংবর্ধনা

Update Time : 05:14:21 pm, Saturday, 19 September 2026