আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ অধ্যাপক ড. নূরজাহান সরকারের প্রয়াণ

  • MIT ERP
  • Update Time : 03:07:43 pm, Friday, 18 September 2026
  • 16

দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ অধ্যাপক ড. নূরজাহান সরকারের প্রয়াণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় ছয় দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের বন্যপ্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদান রেখে গেছেন।

দেশের বন্যপ্রাণী গবেষণার এই পথিকৃৎ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে শতাধিক গবেষণাপত্র এবং একাধিক মূল্যবান গ্রন্থ প্রকাশ করেছেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তিনি ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ (প্রকৃতি সংরক্ষণ পদক)-সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।

তাঁর এই প্রয়াণ দেশের বন্যপ্রাণী গবেষণা ও পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: এমপি আবু সুফিয়ান

দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ অধ্যাপক ড. নূরজাহান সরকারের প্রয়াণ

Update Time : 03:07:43 pm, Friday, 18 September 2026