আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

শিল্পে সোলার যন্ত্রপাতি ১ শতাংশ হারে আমদানির সুযোগ

  • MIT ERP
  • Update Time : 09:33:32 pm, Thursday, 17 September 2026
  • 11

শিল্পে সোলার যন্ত্রপাতি ১ শতাংশ হারে আমদানির সুযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ১৬ সেপ্টেম্বর জারি করা এক আদেশ অনুযায়ী, শিল্পে ব্যবহারের জন্য সোলারের যন্ত্রপাতি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব যন্ত্রপাতি এখন ১ শতাংশ শুল্কে আমদানি করা যাবে। আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবীব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এ সুবিধা আগামী ছয় মাস বহাল থাকবে।

অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকেরাও দেশে উৎপাদিত কয়েকটি কম্পোনেন্ট ছাড়া সোলারের বেশিরভাগ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ১ শতাংশ শুল্কে আমদানি করতে পারবেন।

এর আগে এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে পণ্যভেদে মোট করভার ২৩ থেকে ৬৪ শতাংশ পর্যন্ত ছিল। এনবিআরের মতে, এ সিদ্ধান্তের ফলে দেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১০৪৬

শিল্পে সোলার যন্ত্রপাতি ১ শতাংশ হারে আমদানির সুযোগ

Update Time : 09:33:32 pm, Thursday, 17 September 2026