আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ইরান ইস্যুতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ: অভিশংসনের ঝুঁকিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:03:03 pm, Thursday, 17 September 2026
  • 7

ইরান ইস্যুতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ: অভিশংসনের ঝুঁকিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অভিশংসনের ঝুঁকিতে পড়েছেন। নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

থমাস ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ বাস্তবায়ন করেছেন হেগসেথ। এই অভিশংসন প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম হলেও, এনিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন ভোটাভুটি ক্ষমতাসীন রিপাবলিকান দলের অনেক নেতার জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি প্রিভিলেজড হিসেবে দাখিল করেছেন ম্যাসি। এর অর্থ হলো, পরবর্তী দুই কার্যদিবসের মধ্যেই প্রস্তাবটি নিয়ে আলোচনা বা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য প্রতিনিধি পরিষদ।

উল্লেখ্য, ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। ফলে দেশের অভ্যন্তরেও চাপে আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাণিজ্যপথে অস্থিরতায় বাড়ছে জ্বালানি তেলের দাম, খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ

ইরান ইস্যুতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ: অভিশংসনের ঝুঁকিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Update Time : 08:03:03 pm, Thursday, 17 September 2026