আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি, ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি

  • MIT ERP
  • Update Time : 08:11:53 pm, Thursday, 17 September 2026
  • 8

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি, ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি, ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি

Update Time : 08:11:53 pm, Thursday, 17 September 2026