আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রাজধানীর বনশ্রীতে দুই বাসের প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত

  • MIT ERP
  • Update Time : 02:25:37 pm, Thursday, 17 September 2026
  • 11

রাজধানীর বনশ্রীতে দুই বাসের প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে অন্য আরেকটি বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা ছিলেন।

গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় থাকতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে তাসফিয়া তিশা পাঠাও মোটরসাইকেলে করে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে এক সহকর্মীর বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহন-এর একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ওই শিক্ষিকা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে সারা পরিবহনের অপর একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে তিনি গুরুতর আহত হন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওয়ারলেসের মাধ্যমে দুর্ঘটনার খবর জানান। তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাস দুটি আটক করেছে পুলিশ। একই সাথে একটি বাসের চালক ও অপর বাসের হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আবুল খায়ের গ্রুপের হাত ধরে ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

রাজধানীর বনশ্রীতে দুই বাসের প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত

Update Time : 02:25:37 pm, Thursday, 17 September 2026