আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 02:14:34 pm, Thursday, 17 September 2026
  • 12

ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে সহজে পাওয়া যায় এমন পণ্য আমদানি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান। একনেক সভার সম্মানী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে? ’ কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব। ’ প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করার নির্দেশ দেন তিনি বলে ওই কর্মকর্তা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আবুল খায়ের গ্রুপের হাত ধরে ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ

Update Time : 02:14:34 pm, Thursday, 17 September 2026