আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

আখাউড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 10:48:21 pm, Wednesday, 16 September 2026
  • 17

আখাউড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

“বিট পুলিশিং, বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার মসজিদপাড়া ঈদগাহ মাঠে আখাউড়া থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিশু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরাণ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশ শেষে মসজিদপাড়া ঈদগাহ মাঠ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁচাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। ওসি জাবেদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন এবং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্যুরিস্ট ভিসা চালু: হিলি ইমিগ্রেশনে যাত্রী পারাপার বাড়ায় রাজস্ব আয়ে গতি

আখাউড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 10:48:21 pm, Wednesday, 16 September 2026