আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

পটিয়ায় স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা, নারীসহ আটক দুজন

  • MIT ERP
  • Update Time : 11:13:05 pm, Thursday, 17 September 2026
  • 8

পটিয়ায় স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা, নারীসহ আটক দুজন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিয়ে অটোরিকশাসহ তাদের আটক করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন—পটিয়ার কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কক্সবাজারের কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহজাহান বেগম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল।

এ সময় অটোরিকশাচালক মো. ফারুক ও শাহজাহান বেগম তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে নেন। পরে বাড়ির সামনে পৌঁছানোর পরও অটোরিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ওই দুজনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করেন বলে জানা গেছে।

পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে হেফাজতে নেয়। স্থানীয় বাসিন্দা ও পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, এলাকাবাসী দ্রুত এগিয়ে না এলে শিশুটিকে নিয়ে তারা চলে যেতে পারত। তিনি আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।

শিশুটির বাবা প্রবাসী শাহনেওয়াজ মামুন অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর ইকরা বাড়ি ফিরছিল। অটোরিকশাটি ইচ্ছাকৃতভাবে তাকে তুলে নিয়ে যাচ্ছিল বলে তার সন্দেহ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্যুরিস্ট ভিসা চালু: হিলি ইমিগ্রেশনে যাত্রী পারাপার বাড়ায় রাজস্ব আয়ে গতি

পটিয়ায় স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা, নারীসহ আটক দুজন

Update Time : 11:13:05 pm, Thursday, 17 September 2026