আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

নান্দাইলে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে কিশোর আটক

  • MIT ERP
  • Update Time : 11:24:47 pm, Thursday, 17 September 2026
  • 13

নান্দাইলে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে কিশোর আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক ছেলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাজন মিয়া (৭) ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। অভিযুক্ত তহসিন হৃদয় (১৪) একই এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে জলপাই কুড়িয়ে আনার কথা বলে রাজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তহসিন। পরে নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে জঙ্গলের ভেতরে বাথরুমের কাছে ফেলে রাখে অভিযুক্ত। পরিবারের লোকজন শিশুটির খোঁজাখুঁজি শুরু করলে চাপের মুখে তহসিন মরদেহের অবস্থান জানায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। অভিযুক্তের মা মিনা আক্তার বলেন, আমি আশ্রয়ণ প্রকল্পে মায়ের বাড়িতে গিয়েছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি এমন ঘটনা ঘটেছে।

এখন পুলিশ আমাকে ও আমার ছেলেকে থানায় নিয়ে এসেছে। থানায় অবস্থানকালে অভিযুক্ত কিশোর তহসিন হৃদয় জানান- এটা আমার জীবনের ভুল, চিৎকার দিছিল দেখে পরে মেরে ফেলছি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ট্যুরিস্ট ভিসা চালু: হিলি ইমিগ্রেশনে যাত্রী পারাপার বাড়ায় রাজস্ব আয়ে গতি

নান্দাইলে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে কিশোর আটক

Update Time : 11:24:47 pm, Thursday, 17 September 2026