আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 05:46:43 pm, Tuesday, 15 September 2026
  • 11

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফজরের নামাজের পর মিছিল করে। প্রধানমন্ত্রীর এলাকায় যা ঘটেছে তা দিনের বেলাই হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলার সুযোগ নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

এ সময় জুলাই অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কোনো মন্তব্য নয়। আদালতের রায় সুবিচার বলে মনে করি।’

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭ জনের ফাঁসির রায় হওয়াতে হাইকোর্টের সামনে হয়তো ককটেল ছুড়েছে। এটা বড় কোনো বিষয় নয়।’

এ সময় স্থানীয় নির্বাচন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী চলবে। স্থানীয় সরকার আইন অনুসারে নির্বাচন হবে। কমিশন সম্ভাব্য যে তারিখ দিয়েছে সেটা মিডিয়ায় উপস্থাপন হয়েছে একটু অন্যভাবে। আন্তঃমন্ত্রণালয়ের সভা পর্যন্ত আমরা অপেক্ষা করি।’

অবৈধ ব্যাটারি রিকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন করছি। আবার অনেক মানুষ একবারে বেকার হোক এটা চাই না।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 05:46:43 pm, Tuesday, 15 September 2026