আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

সুনামগঞ্জে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 05:55:38 pm, Tuesday, 15 September 2026
  • 10

সুনামগঞ্জে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচিতে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রোপণের মাত্র কিছুদিন পরই উধাও বিভিন্ন গ্রামীণ সড়কের বেশিরভাগ গাছ। গরু-ছাগল থেকে রক্ষা করতে বেড়া না দেওয়া এবং পর্যাপ্ত যত্ন আর পানির অভাবে মরে গেছে অনেক চারা গাছ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা-বীরগাঁও সড়কের দুই পাশে ৪০০ চারা গাছ রোপণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে মাসখানেক না যেতেই উধাও বেশিরভাগ গাছ। বেড়াবিহীন এসব চারা প্লাস্টিকের চট দিয়ে খুঁটিতে বেঁধে রেখে দায় সেরেছে কর্তৃপক্ষ। পর্যাপ্ত নজরদারির অভাবে গরু-ছাগল খেয়ে ফেলার পাশাপাশি পানির অভাবে মারা গেছে দামি এসব চারা।

গাছ প্রতি ৫০০ টাকা বরাদ্দ থাকলেও স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের চারা এনে নামমাত্র কাজ করা হয়েছে। দায়সারা এই কর্মসূচিতে একদিকে যেমন সরকারের বিপুল অর্থ অপচয় হয়েছে, তেমনি ভেস্তে গেছে বৃক্ষরোপণের মূল উদ্দেশ্যও।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, ‘কিছু গাছ চুরি হয়ে গেছে।’

সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘রারিপ প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা বাজেটে জেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ৫ হাজার চারা রোপণ করা হয়। এছাড়া আম্পান প্রকল্পের আওতায় আরও ১০ লাখ টাকার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।’

রোপণ করা চারার যথাযথ রক্ষণাবেক্ষণ ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি সাধারণ মানুষের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিরাজগঞ্জে ভুয়া ডাক্তার মিঠুর ফের সাজা

সুনামগঞ্জে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Update Time : 05:55:38 pm, Tuesday, 15 September 2026