দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম সিলেট সফর।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি। পরে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন তিনি।
বিকেলে সিলেট নগর ভবনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। তাঁকে বরণ করে নিতে প্যান্ডেল নির্মাণসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। সব মিলিয়ে নগরজুড়ে উৎসবের আমেজ। নাগরিক সংবর্ধনা শেষে আজ রাতেই ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


















