রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন আসনটিকে সাংবিধানিকভাবে শূন্য ঘোষণা করেছে। ইতোমধ্যে এই আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফয়সালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিএনপির পল্টন অফিস সূত্র জানায়, এই আসনে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম তুলতে পারেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বুধবার।



















