আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, মেসি ও স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা

  • MIT ERP
  • Update Time : 03:57:43 pm, Tuesday, 15 September 2026
  • 7

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, মেসি ও স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এই সূচির চেয়েও এখন বড় আলোচনা তৈরি হয়েছে—জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে কি না এবং কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তা নিয়ে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে–র তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর ও ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে তারা।

আর্জেন্টিনার সম্ভাব্য তিন ম্যাচের সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ফিফা উইন্ডোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। একই ভেন্যু মনুমেন্টাল স্টেডিয়ামে সেদিন বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এএফএ এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি। ফিফার অনুমোদনের পর ম্যাচগুলো ‘ক্লাস এ’ আন্তর্জাতিক মর্যাদা পাবে কি না, সেটিও নিশ্চিত হবে। ম্যাচগুলো ক্লাস এ স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এই উইন্ডোতেই নিজেদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার সুযোগ পাবেন।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো লিওনেল মেসিকে ঘিরেই। গত মাসের শেষ দিকে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে এই তিন ম্যাচের কোনো একটিতে তিনি বিদায়ী উপস্থিতি জানাবেন কি না, সেটিই এখন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। এ মুহূর্তে মেসির খেলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য নেই।

একইভাবে কোচ লিওনেল স্কালোনিও এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে এএফএর ইচ্ছা, তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকুক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বনানীর আবাসিক হোটেল থেকে ছাতক মামলার আসামি স্বপন গ্রেপ্তার

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, মেসি ও স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা

Update Time : 03:57:43 pm, Tuesday, 15 September 2026