আগামী ১৯ বা ২০ সেপ্টেম্বরের (রোববার) মধ্যে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং তার আগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আফরোজা সুলতানা জানান, আগামী ১৯ বা ২০ সেপ্টেম্বরে সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এর আগে আগে বৃষ্টি কম হবে। অর্থাৎ আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে উঠবে না। মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে এসব তথ্য।
তিনি আরও জানান, এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ এবং খুলনা ও বরিশালের দুই এক জায়গায়।
এ ছাড়া অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার আগ পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পুরো মাস জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অক্টোবরের মাঝামাঝি থেকে গরম কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।



















