আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

টাঙ্গাইলের নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় দেড় কোটি টাকার ক্ষতি

  • MIT ERP
  • Update Time : 02:24:22 pm, Tuesday, 15 September 2026
  • 11

টাঙ্গাইলের নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় দেড় কোটি টাকার ক্ষতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে কলেজ রোডের ৩টি দোকান (মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন) ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাত ৯টার মধ্যে দোকন বন্ধ করে বাড়ি চলে যায় তারা। বাড়ি পৌঁছামাত্র মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন দোকানে আগুন লেগেছে।

দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ করছেন। ক্ষতিগ্রস্ত ৩ দোকানি জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমার ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনি।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও তিনি জানান। তবে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে। নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পর্যপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। আগুন লাগার কারণে বাজারে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য পর্যপ্ত পুলিশ মোতায়ন করা হয়। নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি এবং থানা পুলিশকে জানাই।

সবার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাগরপুর দেলদুয়ারের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এমপির প্রতিনিধি উপজেলা শ্রমিক দলের সভাপতি, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: রায়ে সন্তোষ প্রকাশ চিফ প্রসিকিউটরের

টাঙ্গাইলের নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় দেড় কোটি টাকার ক্ষতি

Update Time : 02:24:22 pm, Tuesday, 15 September 2026