আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

২০২৭ অ্যাশেজে খেলা নিয়ে অনিশ্চয়তায় স্টিভেন স্মিথ

  • MIT ERP
  • Update Time : 02:15:33 pm, Tuesday, 15 September 2026
  • 8

২০২৭ অ্যাশেজে খেলা নিয়ে অনিশ্চয়তায় স্টিভেন স্মিথ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আধুনিক টেস্ট ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ বা সেরা চার ব্যাটারের অন্যতম স্টিভেন স্মিথ। ৩৭ বছর পেরিয়ে গেলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই অস্ট্রেলিয়ান তারকা। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার আর কতদিন টেস্ট খেলা চালিয়ে যাবেন, তা নিয়ে তিনি নিজেই সন্দিহান। এমনকি ২০২৭ সালের অ্যাশেজ সিরিজে তিনি অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেননি স্মিথ।

আপাতত এক সিরিজ করে নিজের টেস্ট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ফলে আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার দলে স্মিথ থাকবেন কি না, সেটিও এখনো অনিশ্চিত।

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো জানি না, সেখানে থাকব কি না। বেশ কিছুদিন ধরেই আমি এক সিরিজ করে এগোচ্ছি। এই মুহূর্তে পরের অ্যাশেজ আমার জন্য অনেক দূরের বিষয়। ইংল্যান্ডে গিয়ে একটা অ্যাশেজ জিততে পারলে দারুণ লাগবে। তবে শেষ পর্যন্ত সেটা হয় কি না, সময়ই বলে দেবে।’

অস্ট্রেলিয়ার সামনে ব্যস্ত টেস্ট সূচি। একে একে সাউথ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে অজিরা। শুরুটা হবে সাউথ আফ্রিকাকে দিয়ে। আপাতত তাই স্মিথের এই সিরিজের দিকেই।

অবশ্য ২০১৮-এর সেই বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথমবার সাউথ আফ্রিকায় টেস্ট খেলতে যাবেন স্মিথ। তবে পুরোনো সেই ঘটনা নিয়ে আর ভাবতে চান না তিনি। এ প্রসঙ্গে স্মিথ বলেছেন, ‘আমার কাছে এটা আরেকটা সিরিজ। যা ঘটেছিল, সেটা অনেক আগের কথা। এরপর আমরা অনেক ক্রিকেট খেলেছি। ওয়ানডে খেলতেও দক্ষিণ আফ্রিকায় ফিরেছি। এই মুহূর্তে তারা ভালো দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা আমাদের হারিয়েছে। তাদের পেস আক্রমণও বেশ শক্তিশালী। তাই দারুণ একটি সিরিজ হবে।’

টেস্ট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই স্মিথের। বরং টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে চান তিনি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে খেলা তার অন্যতম লক্ষ্য। স্মিথ বলেছেন, ‘এই মুহূর্তে সম্ভবত আমার লক্ষ্য অলিম্পিকে অংশ নেওয়া। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে আমস্টারডামের হয়ে খেলতে চাওয়ার অন্যতম কারণও ছিল, যতটা সম্ভব টি-টোয়েন্টি খেলে যাওয়া।’

ঠিক কবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলবেন, সেটা এখনই বলতে পারছেন না স্মিথ, ‘আমি এখনো মনে করি, আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে পারব। খেলা শেষ করার পর কী করব, সেটা জানি না। তবে আশা করি, এখনো কিছুটা সময় ক্রিকেট খেলা বাকি আছে।’

স্মিথ যোগ করেন, ‘ক্রিকেটে অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তারও বেশি সময় দারুণ কেটেছে। অনেক আনন্দ পেয়েছি। এখনো খেলাটা উপভোগ করছি। তাই অবসরের কোনো নির্দিষ্ট সময় ঠিক করিনি। সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত যাত্রাটা দারুণ ছিল।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০২৭ অ্যাশেজে খেলা নিয়ে অনিশ্চয়তায় স্টিভেন স্মিথ

Update Time : 02:15:33 pm, Tuesday, 15 September 2026