আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:54:58 am, Monday, 14 September 2026
  • 10

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরের সার্বিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করতে পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিদর্শনকালে তাদের সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল ঘুরে দেখার সময় দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা চিকিৎসা পেতে কোনো ধরণের ভোগান্তি হচ্ছে কি না সে বিষয়ে রোগী ও তাঁদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন দুই প্রতিমন্ত্রী।

পরিদর্শনের এক পর্যায়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণ সরেজমিন পরীক্ষা করেন। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং উন্নত গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন।

একই সাথে রোগীদের প্রাপ্ত খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে সাধারণ ও প্রান্তিক মানুষের মানসম্মত এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই ধরণের নিয়মিত পরিদর্শন ও প্রশাসনিক তদারকি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

Update Time : 09:54:58 am, Monday, 14 September 2026