আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র ও ইমিগ্রেশন আইন মেনে চলার গুরুত্ব

  • MIT ERP
  • Update Time : 09:48:57 am, Monday, 14 September 2026
  • 8

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র ও ইমিগ্রেশন আইন মেনে চলার গুরুত্ব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়ায় কাজ করতে যাওয়া বিদেশি কর্মীদের জন্য বৈধ পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে, অনুমতি ছাড়া কাজ করলে কিংবা ইমিগ্রেশন আইনের শর্ত ভঙ্গ করলে কর্মীকে আটক করতে পারে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আটক হওয়ার পর কর্মীকে কীভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং কীভাবে দেশে ফেরার সুযোগ তৈরি হয়Ñ এ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে নানা প্রশ্ন। আটক হওয়ার পর কিভাবে দেশে ফিরবেন তা বিস্তারিত রূপালী বাংলাদেশের পাঠকদের কাছে তুলে ধরা হলো কোন কারণে আটক হন কর্মীরা মালয়েশিয়ায় বিদেশি কর্মীরা সাধারণত বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট না থাকা, পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, অনুমোদিত কর্মক্ষেত্রের বাইরে কাজ করা কিংবা ইমিগ্রেশন আইনের শর্ত ভঙ্গের কারণে আটক হতে পারেন।

আবার কোনো কর্মী নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে অন্যত্র কাজ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষ করে বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করা গুরুতর ইমিগ্রেশন অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী জরিমানা, কারাদ-, আটক এবং শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। আটক হওয়ার পর কোথায় রাখা হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো কর্মীকে আটক করার পর প্রয়োজন অনুযায়ী তাকে ডিটেনশন বা ডিপোর্টেশন সেন্টারে রাখতে পারে।

সেখানে কর্মীর পরিচয়, কাগজপত্র এবং মালয়েশিয়ায় অবস্থানের বৈধতা যাচাই করা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা বা ইমিগ্রেশন অপরাধের অভিযোগ রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হয়। আটক কর্মীর পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে চাইলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা কনস্যুলার প্রতিনিধিদের মাধ্যমে তথ্য জানার চেষ্টা করতে পারেন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশে ফেরার সুযোগ কর্মীর বিরুদ্ধে থাকা অভিযোগের ধরন অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।

সাধারণভাবে পরিচয় যাচাই, তদন্ত, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা এবং ডিপোর্টেশনের সিদ্ধান্তের পর দেশে ফেরার প্রক্রিয়া এগোয়। কোনো ব্যক্তিকে মালয়েশিয়া থেকে অপসারণের সিদ্ধান্ত হলে তাকে সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত কর্তৃপক্ষের হেফাজতে রাখা হতে পারে। তাই আটক হওয়ার সঙ্গে সঙ্গে যে কর্মীকে দ্রুত দেশে পাঠানো হবেÑ এমনটি সব ক্ষেত্রে হয় না।

বৈধ কর্মী চাকরি শেষ হলে দেশে ফেরার নিয়ম কোনো কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় চাকরি শেষ হয়ে গেলে বা চুক্তির মেয়াদ শেষ হলে নিয়ম মেনে দেশে ফেরার ব্যবস্থা করতে হয়। এ ক্ষেত্রে নিয়োগকর্তার মাধ্যমে ঈযবপশ ঙঁঃ গবসড় বা ঈঙগ প্রক্রিয়া সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে কর্মীর ভ্রমণের ব্যবস্থা করতে হয়।

নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কর্মীকে অনুমোদিত বহির্গমন পয়েন্ট দিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে হয়। নিয়োগকর্তারও রয়েছে দায়িত্ব বিদেশি কর্মীর চাকরি শেষ হলে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নিয়োগকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কর্মীকে যথাযথ নিয়মে দেশে পাঠানো এবং প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বও নিয়োগকর্তার ওপর বর্তায়।

কোনো কর্মী চাকরি ছেড়ে পালিয়ে গেলে বিষয়টি নিয়োগকর্তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানাতে হয়। এ ধরনের ঘটনায় পুলিশ রিপোর্টসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নিয়ম রয়েছে। পালিয়ে যাওয়া কর্মীর বিরুদ্ধে পরবর্তী সময়ে ইমিগ্রেশন ব্যবস্থা নেওয়া হতে পারে। আটক কর্মীর পরিবারের করণীয় মালয়েশিয়ায় কোনো বাংলাদেশি কর্মী আটক হয়েছেন জানতে পারলে পরিবারের সদস্যদের প্রথমেই তার সঠিক অবস্থান ও আটকের কারণ জানার চেষ্টা করা উচিত।

কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, নিয়োগকর্তার নাম, কর্মস্থল এবং আটকের স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা জরুরি। এরপর মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস বা সংশ্লিষ্ট কনস্যুলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। একই সঙ্গে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকেও কর্মীর বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করা উচিত। দালালের প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি আটক কর্মীকে ছাড়িয়ে আনার কথা বলে অনেক সময় দালাল বা মধ্যস্বত্বভোগীরা পরিবারের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে যাচাই না করে কাউকে টাকা দেওয়া ঝুঁকিপূর্ণ। কর্মী কোন কারণে আটক হয়েছেন, তার বিরুদ্ধে মামলা আছে কি-না, ডিপোর্টেশনের সিদ্ধান্ত হয়েছে কি-না এবং আইনগতভাবে মুক্তির কোনো সুযোগ রয়েছে কি-নাÑ এসব বিষয় আগে নিশ্চিত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশি কনস্যুলার প্রতিনিধিদের সহায়তা নেওয়া উচিত।

বৈধ কাগজপত্রই সবচেয়ে বড় সুরক্ষা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ও চাকরিসংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অনুমোদিত নিয়োগকর্তা ও কর্মক্ষেত্রের বাইরে কাজ না করাই নিরাপদ। মালয়েশিয়ায় আটক হওয়ার পর দেশে ফেরার প্রক্রিয়া সবার জন্য এক নয়।

কর্মীর কাগজপত্র, অভিযোগের ধরন, আইনি অবস্থা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর পুরো প্রক্রিয়াটি নির্ভর করে। তাই অবৈধভাবে অবস্থান বা কাজ করার ঝুঁকি না নিয়ে নিয়ম মেনে কর্মসংস্থান ও দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করাই সবচেয়ে নিরাপদ পথ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পিরোজপুরে চলন্ত ফেরি থেকে কচা নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধ কাগজপত্র ও ইমিগ্রেশন আইন মেনে চলার গুরুত্ব

Update Time : 09:48:57 am, Monday, 14 September 2026