আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

  • MIT ERP
  • Update Time : 03:44:23 pm, Sunday, 13 September 2026
  • 9

অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসানির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। এছাড়া বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি’ সেমিনারে এ কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু, হাম, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো মারাত্মক রোগগুলো জটিল আকার ধারণ করার আগেই প্রাথমিক স্ক্রিনিং ও সচেতনতার মাধ্যমে শনাক্ত করতে হবে। বিশেষ করে প্রসূতি নারী ও নবজাতকদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা এবং প্রাথমিক কেন্দ্র থেকে বিশেষজ্ঞ হাসপাতাল পর্যন্ত একটি সুসংহত রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চিকিৎসক, গবেষক, ফার্মাসিউটিক্যালস ও নীতি নির্ধারকদের মধ্যে সঠিক সমন্বয় এবং সুশাসন বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সেপ্টেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা

অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

Update Time : 03:44:23 pm, Sunday, 13 September 2026