আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

সেপ্টেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা

  • MIT ERP
  • Update Time : 04:59:36 pm, Sunday, 13 September 2026
  • 3

সেপ্টেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা চাইলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

দেশের আকাশে শনিবার (১২ সেপ্টেম্বর) রবিউস সানির চাঁদ দেখা যাওয়ায় ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি ২৩ সেপ্টেম্বর (বুধবার) ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নিলে, ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ২৬ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটি। তবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরকারি কোনো ছুটি নেই। ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ দিন স্বাভাবিক কার্যক্রম চলবে। এদিকে মধুপূর্ণিমা এ বছর ২৬ সেপ্টেম্বর (শনিবার) পড়েছে। যেহেতু দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে, তাই এ উপলক্ষে আলাদা কোনো অতিরিক্ত ছুটি থাকছে না। কারা পাবেন টানা ৪ দিনের সুযোগ? মূলত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা—যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়, কারণ ২৪ সেপ্টেম্বর কর্মদিবস।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মালয়েশিয়ার কোতারায়য়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

সেপ্টেম্বরে টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা

Update Time : 04:59:36 pm, Sunday, 13 September 2026