আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

মালয়েশিয়ার কোতারায়য়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

  • MIT ERP
  • Update Time : 05:30:30 pm, Sunday, 13 September 2026
  • 9

মালয়েশিয়ার কোতারায়য়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা’ নামে পরিচিত লেবুহ পুদু এলাকায় বড় ধরনের যৌথ অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ জনকে তল্লাশি ও যাচাই করা হয়।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হলসহ (ডিবিকেএল) বিভিন্ন সরকারি সংস্থার মোট ৩৩৭ সদস্য অংশ নেন। আটক ৪৭২ বিদেশির মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, চীন, সৌদি আরব ও জিম্বাবুয়ের নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, অভিযানে পরিচয়পত্র না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে), অস্বীকৃত কার্ড ব্যবহার এবং বৈধ কাগজপত্র ছাড়া কাজ করাসহ বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ বলেন, লেবুহ পুদু এলাকায় বিপুলসংখ্যক বিদেশির উপস্থিতি এবং কিছু ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, বৈধ ভ্রমণ নথি বা ওয়ার্ক পারমিট থাকা ব্যক্তিদের যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

একই সাথে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়া নিয়োগকর্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাবির সাবেক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় ও নির্যাতন: নারীসহ গ্রেপ্তার ৪

মালয়েশিয়ার কোতারায়য়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

Update Time : 05:30:30 pm, Sunday, 13 September 2026