আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

পবিপ্রবির প্রথম গেট সংযোগ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

  • MIT ERP
  • Update Time : 04:22:26 pm, Sunday, 13 September 2026
  • 10

পবিপ্রবির প্রথম গেট সংযোগ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম গেট পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

গুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে হাঁটুসমান জলাবদ্ধতা তৈরি হয়, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন পবিপ্রবির কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ চলাচল করেন।

রাস্তার এমন অবস্থায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কের দুই পাশে ৫টি ব্যাংক, একাধিক এটিএম বুথ ও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও খারাপ রাস্তার কারণে ক্রেতা কমে গেছে। ব্যবসায়ী ফয়সাল মৃধা ও নেছার উদ্দিন বলেন, রাস্তার কারণে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে, দোকান চালাতে হিমশিম খেতে হচ্ছে। পথচারী সোহাগ মৃধা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা।

যাতায়াতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সংস্কার জরুরি। অটোচালক জামাল জানান, এই পথে চললে যানবাহন দ্রুত নষ্ট হয়, যাত্রীও উঠতে চায় না। পবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন সড়কের এমন অবস্থা শিক্ষার্থী ও পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বলেন, সড়কের সমস্যার বিষয়টি জানা আছে।

দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

পবিপ্রবির প্রথম গেট সংযোগ সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

Update Time : 04:22:26 pm, Sunday, 13 September 2026