আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

যাত্রা শুরু করল ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব

  • MIT ERP
  • Update Time : 12:43:01 pm, Monday, 7 September 2026
  • 11

যাত্রা শুরু করল ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং বিভিন্ন ভাষা শেখানোর প্ল্যাটফর্ম হেডম্যান একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ শিবলী বলেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করার সময় প্রত্যেকেরই শালীনতা বজায় রাখা উচিত। মানুষের শুধু বাক্স্বাধীনতা সম্পর্কে জানলেই হবে না, বাক্শালীনতাও শেখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে যোগাযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে কাজ করতে হলে একাধিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। ভাষা শেখার মাধ্যমে শুধু যোগাযোগের দক্ষতাই বাড়ে না, বিভিন্ন সংস্কৃতি ও সমাজকে বোঝার সুযোগও তৈরি হয়।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা হয়েছে। ভবিষ্যতে সদস্যদের প্রয়োজন ও আগ্রহ বিবেচনায় নিয়ে বিভিন্ন ভাষা শেখানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। এর মাধ্যমে সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পেশাগত যোগাযোগ ও সাংবাদিকতার সক্ষমতা উন্নয়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হবে। প্রেস রিলিজ

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী এবং উৎসব ভাতা দিতে প্রজ্ঞাপন জারি

যাত্রা শুরু করল ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব

Update Time : 12:43:01 pm, Monday, 7 September 2026