আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কালিয়াকৈরে বাস খাদে পড়ে ১৫ শ্রমিক আহত

  • MIT ERP
  • Update Time : 12:22:43 pm, Monday, 7 September 2026
  • 13

কালিয়াকৈরে বাস খাদে পড়ে ১৫ শ্রমিক আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার শ্রমিক বহনকারী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

এদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমুদিনী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মির্জাপুর থানার আজগানা গ্রাম থেকে শ্রমিকদের নিয়ে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার জিএমএক্স কারখানার উদ্দেশে রওনা হয় একটি যাত্রীবাহী বাস। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহজালাল আহমেদ সোহাগ বলেন, সড়ক দুর্ঘটনায় ৩০ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন বেশি আঘাতপ্রাপ্ত। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম পিপিএম-বার বলেন, বাস খাদে পড়ার বিষয়ে এখনো কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কালিয়াকৈরে বাস খাদে পড়ে ১৫ শ্রমিক আহত

Update Time : 12:22:43 pm, Monday, 7 September 2026