আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে যুক্ত করার উদ্যোগ

  • MIT ERP
  • Update Time : 11:31:20 pm, Sunday, 6 September 2026
  • 10

পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে যুক্ত করার উদ্যোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সদস্য ও অংশীজন নিয়ে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেছেন, বাংলাদেশ শ্রম আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, ১০০ জনের বেশি শ্রমিক রয়েছে এমন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ বলছে, শ্রমিকদের আগ্রহ বাড়াতে প্রথম দুই বছরের জন্য বিশেষ সরকারি প্রণোদনা দেওয়া যেতে পারে। পাশাপাশি পোশাক শ্রমিকদের ক্ষেত্রে পেনশন পাওয়ার বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর নির্ধারণের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দিয়েছে বিজিএমইএ।

এদিকে এই কার্যক্রম আরও গতিশীল করতে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে যুক্ত করার উদ্যোগ

Update Time : 11:31:20 pm, Sunday, 6 September 2026