আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নবীনগরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

  • MIT ERP
  • Update Time : 09:35:50 pm, Sunday, 6 September 2026
  • 14

নবীনগরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে অভিনন্দনপত্র ও মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এসএসসি-২০২৬ পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকারী শারমিন সুলতানা চৈতীকে ১০ হাজার টাকা মেধাবৃত্তি দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারী জান্নাতুল মাওয়াকে ৭ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী কাজী তাসনিয়া ইবনান নিধি ও মুনতাহা মেহজাবিনকে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।

কৃতী চার শিক্ষার্থীই নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এদিকে ভালো ফলাফলের জন্য নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখার ব্যবস্থাপক আশরাফুল হক।

প্রধান অতিথি ছিলেন নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জামাল হোসেন পান্না। স্বাগত বক্তব্য দেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিন্টু মিয়া। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।

সংবর্ধনা ও মেধাবৃত্তি পেয়ে কৃতী শিক্ষার্থীরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পবিপ্রবির ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ

নবীনগরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

Update Time : 09:35:50 pm, Sunday, 6 September 2026