আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মনপুরায় মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, বিক্রি হলো ৩৫ হাজারে

  • MIT ERP
  • Update Time : 09:55:32 am, Sunday, 6 September 2026
  • 9

মনপুরায় মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, বিক্রি হলো ৩৫ হাজারে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল কোড়াল মাছ ধরা পড়েছে। পরবর্তীতে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে সর্বমোট ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এদিকে বিশাল আকৃতির এই কোড়াল মাছটি একনজর দেখতে স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ীরা ঘাটে ভিড় জমান।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। জেলে খালেক মাঝি বলেন, শনিবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোড়াল মাছটি জালে ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে মাছটি মৎস্যঘাটে এনে নিলামে তোলা হয়।

নিলামে কয়েকজন মাছ ব্যবসায়ী অংশ নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন। এরশাদ হোসেন জানান, মাছটি স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে ভাগ করে খাওয়ার জন্য কিনেছেন। মৎস্য ব্যবসায়ী মাইনউদ্দিন ও এরশাদ হোসেন বলেন, ঢাকার বাজারে বড় আকৃতির মাছের চাহিদা রয়েছে। মাছটি ঢাকার বাজারে নেওয়া হলে আরও ভালো দামে বিক্রি হতে পারত।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ সময়ে বড় আকৃতির কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

মনপুরায় মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, বিক্রি হলো ৩৫ হাজারে

Update Time : 09:55:32 am, Sunday, 6 September 2026