আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আলফাডাঙ্গায় ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 09:57:30 am, Sunday, 6 September 2026
  • 9

আলফাডাঙ্গায় ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় কদমতলা যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের উৎসবমুখর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জজ কোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেমায়েত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে সুসংগঠিত করার পাশাপাশি এলাকায় সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কদমতলা যুবসমাজের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কদমতলা বিপ্লবী যুব সংঘের সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ ও প্রতিবেশী বোয়ালমারী উপজেলার শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।

ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে হঠাৎ বৃষ্টিও দমাতে পারেনি স্থানীয় ফুটবলপ্রেমীদের। মাঠের চারপাশে উপচে পড়া শত শত দর্শক বৃষ্টিতে ভিজেই করতালি ও উচ্ছ্বাসে পুরো প্রাঙ্গণ মুখরিত রাখেন। টানটান উত্তেজনার খেলায় বোয়ালমারীর শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ৪-১ গোল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।

খেলা শেষে চরনারানদিয়া বিদ্যালয় চত্বরে এক সমাপনী সভার মাধ্যমে বিজয়ী ও বিজিত দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলের হাতে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মো. অলিয়ার রহমান সিকদার, মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিটলার রহমান খান, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার, পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও এস এম শাহনেওয়াজ সিকদার রিপন প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

আলফাডাঙ্গায় ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : 09:57:30 am, Sunday, 6 September 2026