আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নেপালে পাহাড়ধসে নদীর গতিপথ বন্ধ, ভয়াবহ বন্যার আশঙ্কা

  • MIT ERP
  • Update Time : 07:08:19 pm, Saturday, 5 September 2026
  • 20

নেপালে পাহাড়ধসে নদীর গতিপথ বন্ধ, ভয়াবহ বন্যার আশঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালের দারচুলা জেলায় পাহাড়ধসে চৌলানি (চামেলিয়া) নদীর গতিপথ আংশিকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এতে নদীর উজানে পানি জমে যে কোনো সময় আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কায় নদীতীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সুদূরপশ্চিম প্রদেশের আপি হিমাল গ্রামীণ পৌরসভার ভাট্টার এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসাবশেষ নদীতে পড়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করেছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে পাহাড়ধস হলে নদীর প্রবাহ আরও বেশি বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে উজানে জমে থাকা পানি হঠাৎ ভেঙে নিচের দিকে নেমে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে।

এজন্য নদীর তীরবর্তী বাসিন্দাদের জরুরি প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী ও নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। বালাঞ্চ এলাকায় অবস্থিত চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা সদস্যরাও নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সতর্ক করার দায়িত্ব পালন করছেন।

সুদূরপশ্চিম প্রদেশের মুখ্যমন্ত্রী খগরাজ ভট্ট স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করারও নির্দেশনা দেন। চৌলানি নদীর উৎপত্তি আপি হিমাল অঞ্চলে এবং পরে এটি মহাকালী নদীতে গিয়ে মিশেছে, যা নেপাল-ভারত সীমান্তের একটি অংশ গঠন করেছে।

সম্প্রতি নেপালের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই পাহাড়ধস নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নেপালে পাহাড়ধসে নদীর গতিপথ বন্ধ, ভয়াবহ বন্যার আশঙ্কা

Update Time : 07:08:19 pm, Saturday, 5 September 2026