আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নানা আয়োজনে এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

  • MIT ERP
  • Update Time : 03:35:18 pm, Saturday, 5 September 2026
  • 17

নানা আয়োজনে এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, সিলেটের কৃতী সন্তান এবং বর্ষীয়ান বিএনপি নেতা মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে পারিবারিক উদ্যোগে তার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। বক্তারা বলেন, মানুষ চলে গেলেও তার কর্ম ও অবদান প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এম. সাইফুর রহমান দেশের অর্থনীতি, পরিকল্পনা ও জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে শিরনি বিতরণ করা হয়। এ সময় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী, যুবদল ও ছাত্রদলের নেতারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলেন রুয়েট শিক্ষক জাহিদ হাসান

নানা আয়োজনে এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

Update Time : 03:35:18 pm, Saturday, 5 September 2026