আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে: এমপি সরওয়ার আলমগীর

  • MIT ERP
  • Update Time : 04:03:56 pm, Sunday, 6 September 2026
  • 8

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে: এমপি সরওয়ার আলমগীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুল ছুটির আগে বা পরে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের প্রতি আপনাদের নিবিড় নজরদারিই তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ ও ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

খেলাধুলায় ব্যস্ত থাকলে তরুণ সমাজ মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে উঠবে। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ওমর ফারুক নান্নুর সভাপতিত্বে এবং সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, নাজিম উদ্দীন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ এবং লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে: এমপি সরওয়ার আলমগীর

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে: এমপি সরওয়ার আলমগীর

Update Time : 04:03:56 pm, Sunday, 6 September 2026