আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি, দুই যুবকের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 02:43:02 pm, Sunday, 6 September 2026
  • 18

বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি, দুই যুবকের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন ও মাতলামি করার অভিযোগে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযান চালিয়ে জয় দে (২৬) ও রাজীব নাথ (২৮) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত জয় দে বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দের ছেলে এবং রাজীব নাথ একই উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের মৃত রতন নাথের ছেলে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি, দুই যুবকের কারাদণ্ড

Update Time : 02:43:02 pm, Sunday, 6 September 2026