আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

  • MIT ERP
  • Update Time : 04:40:36 pm, Monday, 7 September 2026
  • 10

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ (শহীদ) এর মালিকানাধীন বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৪৫০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ ঘটনায় পুলিশ সদস্যের শ্যালক আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সহযোগী সায়মন সরোয়ারকে (১৬) আটক করা হয়। তারা মূলত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চত করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উত্তর হাজীপাড়ার ওই পুলিশের এসআই শহীদুল্লাহ (শহীদ) এর বাসায় অভিযান চালানো হয়। অভিযানের পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, বাসাটির মালিক কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ (শহীদ) এর। পুলিশ সদস্যের শ্যালক মোমেন সে বাসায় থাকতেন। তবে মোমেনের সঙ্গে উদ্ধার হওয়া মাদক ও টাকার সংশ্লিষ্টতা সম্পর্কে ডিএনসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। অভিযানে উদ্ধার হওয়া ৯০ হাজার পিচ ইয়াবা এবং ৩৫ লাখ ২০ হাজার ৪৫০ টাকা বর্তমানে জব্দ করা হয়েছে।

বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ একই স্থান থেকে উদ্ধারের ঘটনায় মাদক কারবারের সঙ্গে বাসাটির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা। ডিএনসির কর্মকর্তারা জানান, অভিযানে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, অর্থের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, কক্সবাজারে মাদক পাচার ও ব্যবসার নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উত্তর হাজীপাড়ার এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় আটক তিনজনের সঙ্গে মাদক কারবারের অন্য কোনো চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আসতে পারে। ডিএনসি কক্সবাজারের উপ-পরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৫ লাখ ২০ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে। নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা উত্তর ছেড়ে দক্ষিণ সিটির ভোটার হলেন এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

Update Time : 04:40:36 pm, Monday, 7 September 2026