আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

  • MIT ERP
  • Update Time : 08:11:34 am, Saturday, 5 September 2026
  • 9

শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার এ শোভাযাত্রায় ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেন নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ভক্ত।

প্রতিনিধিদের পাঠানো খবরÑ চুয়াডাঙ্গা : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শুক্রবার মঙ্গল শোভাযাত্রাটি বড় বাজার থেকে শুরু হয়ে শহরের সত্যনারায়ণ ম-পে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়।

এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। রাতে বিভিন্ন ম-পে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। মাগুরা : মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শহরের নিজনান্দয়ালী নিতাই গৌড় গোপাল সেবাশ্রমে গীতা পাঠ দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে সাতদোহা আশ্রম প্রাঙ্গনে উদযাপন কমিটির সভাপতি অ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ। কুষ্টিয়া : কুষ্টিয়ায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে হাজারো মানুষ অংশ নেয়। মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। গৌরনদী (বরিশাল) : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন মৈত্রী তরুণ সংঘের আয়োজনে শুক্রবার টরকী বন্দর রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

পরে রাধা গোবিন্দ মন্দির আঙিনায় তরুণ সংঘের সভাপতি মিঠুন মিত্রের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী বদিউজ্জামান মিটু, পৌর আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি সুদাম পাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, বণিক সমিতির কোষাধ্যক্ষ ওলিউর ইসলাম।

টঙ্গী (গাজীপুর) : ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে টঙ্গীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গী বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শুভযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি রঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সহসাধারণ সম্পাদক অমল রায়, জনকল্যাণ কমিটির সভাপতি দেবেন্দর দত্ত, যুব কমিটির সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক লিটন দাস ও সাংগঠনিক সম্পাদক বিপুল দেবনাথ, পূজা উদ্্যাপন পরিদের সভাপতি শ্রী নারায়ণ রায় বাবু।

এর আগে দিনভর মন্দিরে পূজা, প্রার্থনা, গীতাপাঠ এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়। রাণীনগর (নওগাঁ) : শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাণীনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামাণিক। সঞ্চালনায় ছিলেন ফ্রন্টের সদস্যসচিব বিধান সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি ছিলেন ইউএনও রাকিবুল হাসান, ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে উদযাপন কমিটির আহ্বায়ক সুবিনয় করের সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেনÑ সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, সমাজসেবক আশরাফ উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গ লাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্ত রায় মিনু, সাধারণ সম্পাদক বিভু আচার্য্য।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার শহরের কর্মকারপাড়া মাতৃমন্দির থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সি নারী, পুরুষ, শিশুসহ বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী অংশ নেন। পরে কর্মকারপাড়া মাতৃমন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন কর্মকারের পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল অধিকারী, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি সত্যনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, পৌর সভাপতি গোবিন্দ চৌধুরী। দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়ায় উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার পূজা উদযাপন পরিষদের আয়োজনে তাঁরামাতা মন্দিরে মঙ্গলপ্রদীপ প্রজ¦ালন ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা এবং পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শেষে মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেনÑ ইউএনও শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, ওসি তাজমিলুর রহমান, কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বাবু অশোক কুমার সাহা, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি কে এম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুবদলের আহ্বায়ক আফসার আলী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষা, মহিলা দলের সভানেত্রী নাসরিন পলি, সাবেক কাউন্সিলর রেজানুর রহমান রাজিব, কাউন্সিলর মানিক মহালদার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, হিন্দু-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক।

আক্কেলপুর (জয়পুরহাট) : আক্কেলপুরে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠ, ধর্মীয় সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। শুক্রবার নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গামন্দির প্রাঙ্গণে সদস্যসচিব রতন কুমার শীলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দেবস্থান ও কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি বাবু শিতল কুমার দাস।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল।

এ ছাড়া উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নিতীশ কুমার ম-ল, ব্রাহ্মণ সংসদ জেলা শাখার সভাপতি কৃষ্ণ পান্ডে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সজল কুমার মহন্ত।

মাদারগঞ্জ (জামালপুর) : জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মাদারগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা চত্বর হয়ে গাবের গ্রাম বাজার থেকে পুনরায় জগন্নাথ মন্দিরে শেষ হয়। এ সময় কমিটির সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণসহ হাজারো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

Update Time : 08:11:34 am, Saturday, 5 September 2026