আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ক্রিকেটারদের স্বার্থে কোনো ছাড় দেওয়া হয়নি: কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন

  • MIT ERP
  • Update Time : 07:26:15 am, Saturday, 5 September 2026
  • 9

ক্রিকেটারদের স্বার্থে কোনো ছাড় দেওয়া হয়নি: কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্রিকেটারদের অধিকার রক্ষা ও কল্যাণের লক্ষ্যে সফলভাবে পথচলার এক বছর পূর্ণ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বর্তমান কার্যনির্বাহী কমিটি। উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

এক বছর পূর্তিতে নিজেদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিঠুন বলেন, ‘সবার সহযোগিতা, সদিচ্ছা ও একাগ্রতায় আমাদের কোয়াবের নেতৃত্বে ১২ মাস পার করা সম্ভব হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে অনেক আন্তরিকভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানাই। এই ১২ মাস খুব একটা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারি।

’ কোয়াবের এক বছরের পথচলায় ক্রিকেটারদের অধিকার ও কল্যাণের বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি করেছেন মিঠুন। তার ভাষায়, ‘ক্রিকেটারদের অধিকার ও কল্যাণের প্রশ্নে আমরা কোনো ছাড় দিইনি। আমরা বাস্তবভিত্তিক ও সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি। সব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে পেরেছি এবং প্রতিটি ক্ষেত্রে শক্ত অবস্থানে থেকেছি।

’ গত এক বছরে বিভিন্ন ইস্যুতে ক্রিকেটারদের পাশে থাকার কথাও তুলে ধরেছেন কোয়াব সভাপতি। বিশেষ করে বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি গুরুত্ব পেয়েছে তার বক্তব্যে। এই ক্ষতি কীভাবে কিছুটা পুষিয়ে দেওয়া যায়, সে বিষয়ে কোয়াব কাজ করেছে বলে জানান তিনি। শুধু দেশের গ-িতে নয়, ক্রিকেটারদের স্বার্থ আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরতে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঠুন।

ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ ও কার্যকর সম্পর্ক গড়ে তোলা হয়েছে। এর ফলে বাংলাদেশের ক্রিকেটারদের বিভিন্ন দাবি ও স্বার্থ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। কোয়াবের এক বছর পূর্তিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠনও অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ, অধিকার ও স্বার্থ রক্ষায় কোয়াবের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছে সংগঠনটি।

এবার সামনে আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্য কোয়াবের। ক্রিকেটারদের কল্যাণমূলক কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। দীর্ঘমেয়াদে আরও বেশিসংখ্যক ক্রিকেটার যাতে উপকৃত হন, সে লক্ষ্যেই কাজ করতে চান মিঠুনরা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিঠুন বলেন, ‘যেহেতু কল্যাণমূলক কার্যক্রম দীর্ঘমেয়াদি, তাই আমাদের যৌথ উদ্যোগকে শক্তিশালী করতে হবে এবং বেশিসংখ্যক ক্রিকেটারের উপকারের ওপর জোর দিতে হবে।

সামনে আরও কিছু চমৎকার পরিকল্পনা রয়েছে। এক বছর ধরে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, আশা করি ভবিষ্যতে আরও বেশি সফলভাবে কাজগুলো করতে পারব। ’ ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের বাইরে তাদের অধিকার, নিরাপত্তা ও আর্থিক স্বার্থ নিয়েও কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে দ্বিতীয় বছরে পা রাখল মিঠুনের নেতৃত্বাধীন কোয়াব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সামান্য বৃষ্টিতেই কাদার সাগর: চাঁপাইনবাবগঞ্জে চরম ভোগান্তি

ক্রিকেটারদের স্বার্থে কোনো ছাড় দেওয়া হয়নি: কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন

Update Time : 07:26:15 am, Saturday, 5 September 2026