আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে

  • MIT ERP
  • Update Time : 07:23:43 am, Saturday, 5 September 2026
  • 11

আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষটা কি শেষ পর্যন্ত দেশের মাটিতে হবে? আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েও সেই সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ করেননি আর্জেন্টিনার ফুটবল কর্তারা; বরং বিশ্বকাপজয়ী মহাতারকাকে ঘরের মাঠে আরেকবার জার্সি পরিয়ে রাজকীয় বিদায় দেওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

তবে সেটি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, মেসিকে সম্মান জানিয়ে বিশেষ এক বিদায়ী আয়োজন। পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে। সবচেয়ে বড় বিষয়, এমন ম্যাচে খেলতে মেসি নিজে রাজি কি না। তার সম্মতি পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এএফএ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুই বা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে।

সেই সময়ের মধ্যেই মেসির জন্য বিশেষ ম্যাচ আয়োজনের চিন্তা চলছে। তবে কিছু প্রতিবেদনে চারটি ম্যাচ খেলার সম্ভাবনার কথাও বলা হয়েছে। প্রতিপক্ষ, তারিখ কিংবা ভেন্যুÑ কোনোটিই এখনো চূড়ান্ত হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক এগোলে দেশের মাটিতেই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। সম্ভাব্য ভেন্যুর তালিকায় সবচেয়ে এগিয়ে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল।

মেসির জন্মশহর রোজারিওর একটি ভেন্যুও আলোচনায় রয়েছে, যদিও সেই সম্ভাবনা তুলনামূলক কম। টিএনটি স্পোর্টসের সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলোর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বুয়েনস এইরেস, কর্দোবা অথবা রোজারিওতে আর্জেন্টিনার দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিপক্ষ অবশ্য এখনো ঠিক হয়নি। তার দাবি, বর্তমান পরিস্থিতি বলছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি দেশের মাটিতেই হওয়ার সম্ভাবনা বেশি।

এস্তাদিও মনুমেন্টাল আর্জেন্টিনার নিয়মিত হোম ভেন্যু। এই মাঠেই মেসিকে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখতে চাইছেন সমর্থকদের বড় একটি অংশ। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ঘরের দর্শকদের সামনে বিদায় জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত মঞ্চ আর কীই-বা হতে পারে! আর্জেন্টিনার হয়ে মেসির অধ্যায় শেষ হওয়ার ঘোষণা আসে ৩১ আগস্ট। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর কিছুটা সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। জিতেছেন ছয়টি বড় শিরোপাÑ যার মধ্যে ২০২২ বিশ্বকাপ জয় সবচেয়ে উজ্জ্বল। সঙ্গে রয়েছে দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালেসিমা। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি তাই হয়েছে বিশ্বকাপের ফাইনালে, হারের বেদনায়। সমর্থকদের কাছে এমন বিদায় যতটা আবেগের, এএফএর কাছে ততটাই অসম্পূর্ণ।

সে কারণেই মেসিকে আরেকবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামানোর এই উদ্যোগ। তবে জাতীয় দলের দরজা বন্ধ হলেও ক্লাব ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না মেসি। ইন্টার মিয়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তাই আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামবেন কি নাÑ শেষ সিদ্ধান্তটা থাকছে ফুটবল জাদুকরের নিজের হাতেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সামান্য বৃষ্টিতেই কাদার সাগর: চাঁপাইনবাবগঞ্জে চরম ভোগান্তি

আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে

Update Time : 07:23:43 am, Saturday, 5 September 2026