আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 08:54:54 pm, Friday, 4 September 2026
  • 18

বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাউফল কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফল কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নিতাই দেবনাথ, খোকন সাহা, শংকর বনিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বাউফল থানার একজন কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মানবতার বার্তা তুলে ধরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই দেশের উন্নয়ন ও শান্তির মূল চাবিকাঠি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জ্বালানি সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Update Time : 08:54:54 pm, Friday, 4 September 2026