আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মামলার রায় আগামী সপ্তাহে

  • MIT ERP
  • Update Time : 10:08:48 pm, Thursday, 3 September 2026
  • 9

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মামলার রায় আগামী সপ্তাহে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাটি প্রাধান্য দিয়ে দ্রুত বিচারকাজ শেষ করা হবে। এ হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ পলাতক ২৯ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-২; এ মামলায় পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর।

এদিকে, সকালে সাবেক ৩ মন্ত্রীসহ ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ফারজানা রুপার সাথে তার সন্তানদের দেখা করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দিল্লিতে দুই মুসলিম নারী সাংবাদিককে পুলিশি নির্যাতন ও মারধরের অভিযোগ

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মামলার রায় আগামী সপ্তাহে

Update Time : 10:08:48 pm, Thursday, 3 September 2026