আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শেরপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতামূলক প্রচার ও চারা বিতরণ

  • MIT ERP
  • Update Time : 07:28:17 pm, Thursday, 3 September 2026
  • 9

শেরপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতামূলক প্রচার ও চারা বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে শেরপুর সদর উপজেলায় সচেতনতামূলক প্রচারণা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতা এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) বাস্তবায়নে ‘এসডব্লিউএবিওএল’ প্রকল্পের আওতায় সম্প্রতি উপজেলা হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন’ শীর্ষক এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খাতুন। (এসডব্লিউএবিওএল) প্রকল্পের জেলা সমন্বয়ক স্বপন স্কুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পলাশ কান্তি দত্ত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, নুসরাত জাহান উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আরিফুর রহমান, আরডিএস প্রশাসনিক কর্মকর্তা ইমরান হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমবায় সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি মাহবুবুর আলম, মহিলা সহ-সভাপতি রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাজেদুলসহ সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও স্থানীয় এলএফও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির চারা তুলে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ উদ্যোগে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে মোট ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়—যার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠান পেয়েছে ৪০টি করে আম, জাম, কাঁঠাল, অর্জুন, নিম ও মেহগনি গাছের চারা।

বক্তারা জানান, এই প্রচারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা

শেরপুরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতামূলক প্রচার ও চারা বিতরণ

Update Time : 07:28:17 pm, Thursday, 3 September 2026